ad728

‎অস্ত্র ছেড়ে শান্তির পথে আসার আহ্বান এমপি ওয়াদুদ ভূইয়ার‎


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

‎অস্ত্র ছেড়ে শান্তির পথে আসার আহ্বান এমপি ওয়াদুদ ভূইয়ার‎
‎একরামুল হক , খাগড়াছড়ি প্রতিনিধি:
‎
‎পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র সংঘাত পরিহার করে অস্ত্র ছেড়ে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়া।
‎
‎মঙ্গলবার (১৩ অক্টোবর) খাগড়াছড়ির পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মানুষের প্রতি এ আহ্বান জানান।
‎
‎এ সময় এমপি ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে অস্ত্র ও সংঘাতের পথ পরিহার করে সবাইকে শান্তির পথে এগিয়ে আসতে হবে। পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক আলোচনা ও সমঝোতার বিকল্প নেই।
‎
‎তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)-এর সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা করবেন।
‎
‎এ সময় তিনি পার্বত্য অঞ্চলের মানুষের মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
‎
‎বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে তাঁর এ বক্তব্যে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পায়।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ