খাগড়াছড়ির নবনির্বাচিত এমপি জনাব ওয়াদুদ ভুঁইয়াকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জন্য আবেদন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খাগড়াছড়ির নবনির্বাচিত এমপি জনাব ওয়াদুদ ভুঁইয়াকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জন্য আবেদন
বরাবর
মাননীয় চেয়ারম্যান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিষয়: খাগড়াছড়ি জেলার নবনির্বাচিত এমপি জনাব ওয়াদুদ ভুঁইয়াকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জন্য আবেদন।
মাননীয় মহোদয়,
বিনীত নিবেদন এই যে, খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী জনাব Wadud Bhuiyan বিপুল জনপ্রিয়তা ও জনগণের অকুণ্ঠ সমর্থনে ১৫১,০৪০ ভোট পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই বিজয় শুধু একটি নির্বাচনী সাফল্য নয়, বরং এটি খাগড়াছড়ি জেলার আপামর জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার সুস্পষ্ট প্রতিফলন।
উল্লেখযোগ্য বিষয় হলো, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীরাও ভোটের হিসাবে তাঁর ধারে-কাছেও যেতে পারেননি, যা প্রমাণ করে জনাব ওয়াদুদ ভুঁইয়া একজন সর্বজনগ্রাহ্য, গ্রহণযোগ্য ও শক্তিশালী নেতৃত্বের প্রতীক। দীর্ঘদিন ধরে তিনি পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল জনগোষ্ঠীর উন্নয়ন, শান্তি ও সহাবস্থানের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
খাগড়াছড়ির মতো একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন, স্থিতিশীলতা এবং জাতীয় মূলধারার সঙ্গে আরও কার্যকর সংযুক্তির স্বার্থে জনাব ওয়াদুদ ভুঁইয়ার মতো পরীক্ষিত, জনপ্রিয় ও দায়িত্বশীল নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা অত্যন্ত প্রয়োজন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এতে একদিকে যেমন পার্বত্য অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ হবে, অন্যদিকে বিএনপি সরকারের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।
অতএব, উপরোক্ত বিষয়সমূহ বিবেচনা করে খাগড়াছড়ির এমপি জনাব ওয়াদুদ ভুঁইয়াকে সরকারের যে কোন একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদানের জন্য আপনার সদয় দৃষ্টি ও ইতিবাচক সিদ্ধান্ত একান্তভাবে কামনা করছি।
বিনীত
খাগড়াছড়ি জনগনের পক্ষে
মোঃ রবিউল ইসলাম
ও
মিতায়ন চাকমা।
খাগড়াছড়ি পার্বত্য জেলা।
তারিখ: ১৬/০২/২০২৬ ইং
আপনার মতামত লিখুন :