মাদারীপুর-১ আসনের প্রার্থীর মনোনয়ন স্থগিত করলো বিএনপি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মাদারীপুর-১ আসনের প্রার্থীর মনোনয়ন স্থগিত করলো বিএনপি
মোঃ রুবেল আহমেদ
( মাদারীপুর শিবচর) প্রতিনিধি
মাদারীপুর-১ আসনের প্রার্থীর মনোনয়ন স্থগিত করলো বিএনপি
আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করে বিএনপি। তবে অনিবার্য কারণে তার মনোনয়ন স্থগিত করেছে দলটি।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল ০৩ নভেম্বর ২০২৫, সোমবার গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনেও মনোনয়নপ্রাপ্ত জনাব কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। অনিবার্য কারণবসত ঘোষিত মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো।
আপনার মতামত লিখুন :