মেঘনা আলমের ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
মেঘনা আলমের ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা
নিজস্ব প্রতিবেদক:
নারীদের হেনস্তা ও ব্যক্তিগত জীবন নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পলিটিক্যাল এডুকেটর ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মুখপাত্র মেঘনা আলম।
৩০ আগস্ট ২০২৬ বিকালে দেওয়া ওই ফেসবুক পোস্টে নিজের জীবনযাপন ও সামাজিক অবস্থান তুলে ধরে তিনি তার উদ্দেশে করা ‘শাহবাগী’ মন্তব্যের কড়া জবাব দেন। একই সঙ্গে নারীদের নিয়ে কটূক্তি ও হেনস্তা না করে নিজের ভবিষ্যৎ ও পরিবারকে নিয়ে ভাবার আহ্বান জানান তিনি।
মেঘনা আলম তার পোস্টে লেখেন, “আমি জন্মেছি, বড় হয়েছি মন্ত্রীপাড়ায়। রাজকীয়ভাবে বাথটাবে শাওয়ার নিই—যে শাওয়ার জেলগুলোর দাম শুনলে গ্রামের চাচাতো ভাইদের চোখ কপালে উঠবে। আমার পারফিউমের দামই ন্যূনতম ৩০ হাজার টাকা।”
পোস্টে তিনি আরও লেখেন, তাকে ‘শাহবাগী’ বলে মন্তব্য করা ব্যক্তিকে উদ্দেশ করে তিনি বলেন, “আগে নিজের অবস্থানটা বুঝে আয়। তারপর অন্যের জীবন নিয়ে মন্তব্য করিস।”
নারীদের হেনস্তার প্রসঙ্গে মেঘনা আলম বলেন, অন্যকে হেয় বা হেনস্তা করার পেছনে সময় ও শ্রম ব্যয় না করে সেই সময় নিজের মেধা, ভবিষ্যৎ ও পরিবারের সামাজিক অবস্থান গড়ে তোলার কাজে ব্যয় করা উচিত।
তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
আপনার মতামত লিখুন :