ad728

খাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

খাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ডেক্স রিপোর্ট:

গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

নিহতরা হলেন আমেনা বেগম ও তার মেয়ে রায়হানা আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।

ওসি বলেন, ‘গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। ঘটনার সময় বাড়িতে মা ও মেয়ে ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কীভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

আলোচিত শীর্ষ ১০ সংবাদ