ad728

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১১টি ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১১টি ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক,

মো: মামুন হাসান, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

খাগড়াছড়ি  জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৩ বিজিবি লোগাং জোনের অভিযানে একজন চোরাকারবারি সহ ১১টি ভারতীয় গরু আটক করা হয়েছে।

 ২৭ ডিসেম্বর শনিবার ভোরে ৩ বিজিবির লোগাং বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবুল হাসানের নেতৃত্বে একটি টহল দল পানছড়ির হাতিমারা (সেগুন বাগান) এলাকায় অভিযান চালায়। এ সময় একটি অবৈধ ওয়াকিটকি সেট সহ রন্তু চাকমা (৩৮) নামে এক চোরাকারবারিকে হাতেনাতে আটক করে। তিনি পানছড়ি উপজেলার সীমান্তবর্তী শিবচরণ কার্বারী পাড়ার বাসিন্দা এবং লিফ চরণ চাকমার ছেলে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ৩ বিজিবি লোগাং জোন অধিনায়কের নির্দেশনায় নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বড় ধরনের চোরাচালান চেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে। একইদিন দুপুরে আটক চোরাকারবারি ও জব্দকৃত গরু সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ  ফেরদৌস ওয়াহিদ জানান, চোরাকারবারী সহ ভারতীয় গরুগুলো থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ