গুইমারায় ইটভাটা চালুর দায়ে ১ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
গুইমারায় ইটভাটা চালুর দায়ে ১ লাখ টাকা জরিমানা
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
খাগড়াছড়ি গুইমারার বাইল্যাছড়িতে ইটভাটাতে ইট প্রস্তুত করায় ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসকাতুল তামান্না।
গুইমারা উপজেলার গুইমারা ইউনিয়নের বাইল্যাছড়ি এলাকার এমবিএম ব্রিক ফিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসকাতুল তামান্না বলেন, সরকারি আইন অমান্য করে ভাটা স্থাপন ও ইট তৈরি করায় জরিমানা করা হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানান।
আপনার মতামত লিখুন :