ad728

বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড়ে মহিলা দলের স্মরণসভা অনুষ্ঠিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড়ে মহিলা দলের স্মরণসভা অনুষ্ঠিত

রামগড় প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড় পৌরসভা, সদর ইউনিয়ন ও পাতাছড়া ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে উপজেলার তিনটি পৃথক স্থানে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ জানুয়ারি সকালে সদর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে লামকুপাড়ায় প্রথম সভা অনুষ্ঠিত হয়। দুপুরে রামগড় পৌর মহিলা দলের আয়োজনে বল্টুরাম এলাকায় দ্বিতীয় সভা এবং বিকেলে পাতাছড়া ইউনিয়ন মহিলা দলের আয়োজনে নাকাপা বাজারে তৃতীয় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তিনটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকারিয়া জিনাত বিথী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি  জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি মারিয়ম আক্তার মনি, যুগ্ম সম্পাদক আকলিমা খানম ও সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সীমা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা আক্তার, পৌর শাখার সভাপতি পারুল আক্তার, উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমেনা বেগম, পৌর শাখার সাধারণ সম্পাদক তানজিনা আলম, উপজেলা শাখার যুগ্ম সম্পাদক সালমা আক্তার ও সাংগঠনিক সম্পাদক মরিয়ম আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাগুলোতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করা হয় এবং তাঁর সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ