ad728

‘ইতিহাস গড়বে দশ দলীয় জোট’: বান্দরবানে সুজা উদ্দিনের ঘোষণা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

‘ইতিহাস গড়বে দশ দলীয় জোট’: বান্দরবানে সুজা উদ্দিনের ঘোষণা
মো.আবুল বাশার নয়ন, বান্দরবান : 

আসন্ন নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে বিপুল ভোটে জয়ের পাশাপাশি এক নতুন ইতিহাস গড়ার দাবি করেছেন দশ দলীয় জোটের প্রার্থী এস এম সুজা উদ্দিন। মঙ্গলবার সন্ধ্যায় বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
সুজা উদ্দিন বলেন, প্রতিটি কেন্দ্রে জোটের শরিকদের নিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। ভৌগোলিক কারণে ভোট কেন্দ্রগুলো দূরবর্তী হওয়ায় প্রতিপক্ষের অনেকে ভোটারদের ‘না’ ভোটের পক্ষে নিরুৎসাহিত করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্র রুখতে তিনি ঘোষণা দেন, ‘আমরা শুধু কেন্দ্র পাহারা দেবো না, ভোটারদের ভোটাধিকারও নিশ্চিত করবো।’
প্রথাগত প্রচারণার বাইরে গিয়ে ‘নেটওয়ার্কের বাইরে’ এমন ভিন্ন ধারায় দুর্গম এলাকাগুলোতেও প্রচারণা চালাচ্ছেন বলে জানান তিনি। তার ভাষ্যমতে, অনেক এলাকায় অতীতে প্রার্থীরা কেবল নির্বাচনী আনুষ্ঠানিকতা সারলেও, তারা সরাসরি অবহেলিত মানুষের দোরগোড়ায় পৌঁছে তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করছেন।
নিজেকে বহিরাগত হিসেবে দেখার অবকাশ নেই দাবি করে সুজা উদ্দিন বলেন, ‘পেশাগত কারণে এই অঞ্চলের মানুষের সাথে আমার দীর্ঘদিনের আত্মার সম্পর্ক। এখানে আমার অসংখ্য বন্ধু ও আত্মীয়-স্বজন রয়েছে। আমি পাহাড়ের একাধিক ভাষা শিখছি এবং মানুষের সাথে তাদের ভাষায় কথা বলার চেষ্টা করছি।
জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামকে নিজের ‘শিক্ষক’ সম্বোধন করে তিনি বলেন, তাদের ব্যক্তিগত ও আদর্শিক সম্পর্ক অত্যন্ত মজবুত। তবে বিভিন্ন জায়গা থেকে উস্কানি ও হুমকির অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমরা অপরাজনীতি করি না এবং অন্যদেরও উস্কানিমূলক কর্মকাÐ পরিহার করার আহŸান জানাচ্ছি।’
এনসিপি নেতাদের পদত্যাগ ও সাম্প্রতিক গুঞ্জন প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, নির্বাচনী প্রতিপক্ষরা সুবিধা করতে না পেরে অনেককে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ছোটখাটো অভ্যন্তরীণ সমস্যা থাকলেও দ্রæত তা সমাধান হয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সায়েম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির আহŸায়ক মংসা প্রæ চৌধুরী, পৌর জামায়াতের সদস্য মাসুদ করিম জামি ও দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ