ad728

বাঁশখালীতে পাহাড়ী ব'ন থেকে ধরে এনে পাখি বি'ক্রি, যুবক আ'ট'ক, জ'রি'মা'না


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

বাঁশখালীতে পাহাড়ী বন থেকে ধরে এনে পাখি বিক্রি, যুবক আটক, জরিমানা
উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম) :

চট্টগ্রামের বাঁশখালীতে বন্য পরিবেশ থেকে ধরে এনে টিয়াপাখি বিক্রির  অভিযোগে ইয়াছিন হোসেন রুবেল (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। 
সোমবার (৪ মে ) উপজেলার বাণীগ্রাম নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকের পর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালিত বসিয়ে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ১২(১) ধারা লঙ্ঘনের দায়ে আটক যুবককে আইনের ৩৯ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জানা যায়, সাধনপুর ইউনিয়নের ভোলমারা এলাকার বাসিন্দা ইয়াছিন হোসেন রুবেল দীর্ঘদিন ধরে বন্য পরিবেশ থেকে বিভিন্ন প্রজাতির পাখি ধরে এনে বিক্রির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে আসছিলেন। বিষয়টি নজরে এলে চট্টগ্রাম বনবিভাগের এক ওয়াইল্ডলাইফ রেসকিউয়ার ক্রেতা সেজে তার সঙ্গে যোগাযোগ করেন। সোমবার রামদাস মুন্সির হাট তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বাণীগ্রাম নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করে তার কাছ থেকে একটি মা টিয়াপাখি ও তিনটি বাচ্চা টিয়াপাখি উদ্ধার করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাঁশখালী উপকূলীয় বনবিভাগের বিট কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
উদ্ধার করা চারটি টিয়াপাখিকে ডুলাহাজারা সাফারি পার্ক-এ প্রয়োজনীয় পরিচর্যা শেষে পুনরায় বন্য পরিবেশে অবমুক্ত করা হয় ।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ