ad728

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন
ডেস্ক রিপোর্ট 
পিটার হাসের বিদায়ের পর ঢাকায় শূন্য থাকা রাষ্ট্রদূত পদে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। অভিজ্ঞ কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। তবে এই মনোনয়ন চূড়ান্ত হতে মার্কিন সিনেটের অনুমোদন লাগবে।


ব্রেন্ট ক্রিস্টেনসেন
ব্রেন্ট ক্রিস্টেনসেনের জন্য বাংলাদেশ নতুন কোনো কর্মস্থল নয়। এর আগেও তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর ছিলেন। শুধু তাই নয়, কর্মজীবনের শুরুতে তিনি স্টেট ডিপার্টমেন্টের পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক কার্যালয়ে বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেবেও কাজ করেছেন।


ভার্জিনিয়ার বাসিন্দা সিনিয়র ফরেন সার্ভিসের এই সদস্যের কূটনৈতিক অঙ্গনে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি স্টেট ডিপার্টমেন্টের আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র স্থানান্তর কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর, ম্যানিলায় অর্থনৈতিক বিষয়ক ডেপুটি কাউন্সিলর, সান সালভাদরে ডেপুটি ইকোনমিক কাউন্সিলর এবং রিয়াদে অর্থনৈতিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভিয়েতনামের হো চি মিন সিটিতে মার্কিন কনস্যুলেট জেনারেলে ভাইস কনসাল হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।


চলতি বছরের গ্রীষ্মে পিটার হাস রাষ্ট্রদূত হিসেবে তার মেয়াদ শেষ করার পর থেকে ঢাকার মার্কিন দূতাবাসে এই গুরুত্বপূর্ণ পদটি খালি ছিল। এই সময়ে দূতাবাসের কার্যক্রম চালিয়ে নিতে বেশ কয়েকজন চার্জ ডি অ্যাফেয়ার্স দায়িত্ব পালন করেছেন। গত জানুয়ারি মাস থেকে লিসা জ্যাকবসন এই দায়িত্বে রয়েছেন।

হোয়াইট হাউস একই ঘোষণায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে মনোনয়নের কথা জানিয়েছে। এর মধ্যে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে ট্যামি ব্রুস এবং ভারতে সের্গেই গোরকে মনোনীত করা হয়েছে। সিনেটের অনুমোদন প্রক্রিয়া শেষে ক্রিস্টেনসেন ঢাকায় পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ