ad728

রামগ‌ড়ে তিন শতা‌ধিক রোগী পেল বিনামূল্যে চি‌কিৎসা সেবা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

রামগ‌ড়ে  তিন শতা‌ধিক রোগী পেল বিনামূল্যে চি‌কিৎসা সেবা  
মোঃ মোজা‌ম্মেল হোসাইন 
রামগড় (খাগড়াছ‌ড়ি) প্রতি‌নি‌ধি 

খাগড়াছ‌ড়ির রামগড় উপ‌জেলার গরীর অসহায় অসচ্ছল অসুস্থ তিন শতা‌ধিক রো‌গীরা পেল বিনামূ‌ল্যে  চি‌কিৎসা সেবা ও ঔষদ । ওয়াদুদ ভূইয়া ফাউ‌ন্ডেশন রামগড় উপ‌জেলা শাখার আ‌য়োজ‌নে শুক্রবার (৬‌ ফেব্রুয়া‌রি) দুপু‌রে রামগড় বাজা‌রের শিল্পী ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রে অস্থায়ী মে‌ডি‌কেল ক‌্যা‌ম্প স্থাপন ক‌রে অ‌ভিজ্ঞ ডাক্তার দ্বারা বি‌ভিন্ন রোগ‌ীদের বিনামূ‌ল্যে এ স্বাস্থ‌্য সেবা দেওয়া হয়। খাগড়াছ‌ড়ি জেলা বিএন‌পির প্রধান উপ‌দেষ্টা জা‌কিয়া জিনাত বিথী এ মে‌ডি‌কেল কেম্পেইন এর উ‌দ্বোদন ক‌রেন।উ‌দ্বোদন অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব‌্য রা‌খেন, রামগড় উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি জ‌সিম উদ্দীন।ফাউ‌ন্ডেশন‌টির রামগড় উপ‌জেলা সভাপ‌তি মোহাম্মদ রায়হান জানান, উপ‌জেলার বি‌ভিন্ন এলাকা হ‌তে আগত গ‌রিব অসহায় অসচ্ছল তিন শতা‌ধিক রো‌গি‌দের অ‌ভিজ্ঞ ডাক্তার দ্বারা  বিনামূ‌ল্যে ব‌্যবস্থাপত্র ,প্র‌য়োজনীয় পরামর্শ ও ঔষদ দেওয়া হ‌য়ে‌ছে।
এসময় উপ‌স্থিত ছি‌লেন জেলা বিএন‌পির সহ সভাপ‌তি হা‌ফেজ আহম্মদ ভূইয়া,পৌর বিএন‌পির সভাপ‌তি বাহার উ‌দ্দিন,রামগড় উপ‌জেলা বিএন‌পির সাধারন সম্পাদক সাফা‌য়েত মো‌র্শেদ ভূইয়া,জেলা ম‌হিলা দ‌লের সাংগঠ‌নিক সম্পাদক তাছ‌লিমা সিরাজ সীমা,উপ‌জেলা বিএন‌পি ও সহ‌যোগী সংগঠ‌নের নেতৃবৃন্দ।
মোঃ মোজা‌ম্মেল হোসাইন 
রামগড় (খাগড়াছ‌ড়ি) প্রতি‌নি‌ধি

আলোচিত শীর্ষ ১০ সংবাদ