বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
মোঃ আসিফ ইসলাম সাইফ
বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১ ঘটিকায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন এবং দুর্যোগ সচেতনতা বিষয়ক বিভিন্ন স্লোগান ও ব্যানার প্রদর্শন করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্ত শ্রী সাহা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত জরুরি। তারা “দুর্যোগ প্রস্তুতি মানবো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ সমাজকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের ঝুঁকি বাড়ছে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব
আপনার মতামত লিখুন :