ad728

"জামায়াত নেতা শিশির মনিরের প্রচারগাড়িতে হামলার অভিযোগ,আহত ২"


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

"জামায়াত নেতা শিশির মনিরের প্রচারগাড়িতে হামলার অভিযোগ,আহত ২"
মোঃ রেজাউল করিম জেলা প্রতিনিধি :

সুনামগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক শিবির সভাপতি ও জামায়াতের নেতা অ্যাডভোকেট শিশির মনিরের প্রচারগাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

 এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান- নির্বাচনী প্রচারণা চলাকালে অজ্ঞাত ব্যক্তিরা এ হামলা চালায়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শিশির মনিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচনী পরিবেশ দিনদিন সহিংস হয়ে উঠছে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। তারা নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে সহিংসতার ঘটনা জনমনে উদ্বেগ তৈরি করছে। তারা সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন

আলোচিত শীর্ষ ১০ সংবাদ