ad728

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত একাধিক-


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত একাধিক- 
মোঃ শামসুল হক ইমন  স্টাফ রিপোর্টার-  ময়মনসিংহ

ময়মনসিংহ জেলার ফুলপুরে সেনাবাহিনীর একটি গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সেনাবাহিনীর গাড়ির চালক ও বাসের চালক। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ  উপজেলার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই দুই চালক মারা যান। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ