মধ্যরাতে পুরান ঢাকার বংশালে আগুন ডেস্ক রিপোর্ট
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মধ্যরাতে পুরান ঢাকার বংশালে আগুন
ডেস্ক রিপোর্ট
রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান।
তিনি বলেন, রাত ২টা ১০ মিনিটে বংশালে বিএনপি অফিসের পাশে চারতলা ভবনের নিচতলায় আল নাসির মিষ্টির দোকানে আগুনের সংবাদ আসে। পরে সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, আগুনে কেউ হতাহত হয়েছে বলে আমাদের কাছে এখন পর্যন্ত কোনও সংবাদ আসেনি।
আপনার মতামত লিখুন :