ad728

শিবির-ছাত্রদল সং'ঘ'র্ষে'র ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অ'স্বী'কা'র করলেন সোহেল মাহমুদ"


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

শিবির-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করলেন সোহেল মাহমুদ"

বোরহানউদ্দিনে শিবিরের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা চলছে। এ ঘটনায় কিছু মহল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল মাহমুদের নাম উল্লেখ করলেও তিনি এ বিষয়ে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।

সোহেল মাহমুদ বলেন, "ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। আমার নাম জড়িয়ে যেসব কথা বলা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই। প্রকৃত ঘটনা সম্পর্কে যারা অভিযোগ করছেন, তারাই বিস্তারিত বলতে পারবেন।"
তিনি আরও বলেন, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই তার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো অনুচিত এবং এতে জনমনে ভুল ধারণা সৃষ্টি হতে পারে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে পড়লেও, প্রকৃত ঘটনা জানতে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ