ad728

আমরা ভালো ডাক্তার ও নার্স তৈরি করতে চাই


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

আমরা ভালো ডাক্তার ও নার্স তৈরি করতে চাই 
-ডা. জাহিদ হোসেন 

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি বলেছেন, আমরা ভালো ডাক্তার ও নার্স চাই, যাতে দিনাজপুর থেকে কোন রোগিকে অন্য জায়গায় পাঠাতে না হয়। দিনাজপুরে ডাক্তার ও নার্সদেরকে এভাবেই তৈরি হতে হবে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর মেডিকেল কলেজ মিলনায়তনে ডক্টর  এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব দিনাজপুর জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এ কথা বলেন। 

ডা. জাহিদ হোসেন  বলেন, বিএনপি'র নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ঠাকুরগাঁয়ে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা। এরই মধ্যে ঠাকুরগাঁয়ে মেডিকেল কলেজ স্থাপন কার্যক্রম এগিয়ে চলেছে। কারণ বিএনপি যা বলে তা করে। 

মন্ত্রী বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে একটি পরিচ্ছন্ন হাসপাতাল হিসেবে দেখতে চাই। হাসপাতালকে এমন করতে হবে, মানুষ হাসপাতালে ঢোকার সময় যেন নাকে হাত দিতে না হয়। এ ব্যাপারে  হাসপাতাল কর্তৃপক্ষকে সচেতন থাকতে হবে।  

ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি মানুষের পাশে থাকা দল। সব সময় দেশের মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করেছে।  

ড্যাব দিনাজপুর জেলা শাখার আহবায়ক ডা. হাফিজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. জিয়াউল হক জিয়া'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম, সাদিক ক্রিয়া চৌধুরী পিনাক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার নাজমুল হক।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সম্পাদক বক্তিয়ার আহমেদ কচি,  দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী প্রমূখ।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ