ad728

"ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

"ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-
মোঃ রেজাউল করিম 
নিজস্ব প্রতিবেদকঃ-

পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) নগরীর গ্রীন পার্ক রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান জুয়েল আকন্দ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজচিন্তক ড. ইদ্রিস খান। প্রধান অতিথি হিসেবে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)ময়মনসিংহের পুলিশ সুপারের পক্ষে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাপ্তি ল্যাবরেটরিজ লিমিটেডের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এবং ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মোর্শেদ কামাল মিজান।
বক্তারা বলেন,পবিত্র রমজান আত্মশুদ্ধি,সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সাংবাদিকদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পেশাগত মর্যাদা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জনকণ্ঠ প্রতিনিধি আলমগীর কবির উজ্জ্বল, আমার সংবাদ প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিন, এশিয়ান টিভির প্রতিনিধি তাসলিমা রত্নাসহ ময়মনসিংহের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ