বাঘায় অবৈধ ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
বাঘায় অবৈধ ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি রাজশাহীর এসআরবি-৫ ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে বাঘা পৌরসভার কলিগ্রাম গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বাঘা থানার কলিগ্ৰামের মৃত আকছেদ আলীর ছেলে রেজাউল করিম (৪২), পাবনার ঈশ্বরদী থানার নুর মহল কলেজ রোড এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে মোশারফ (৫৫)ও একই এলাকার মৃত রজব আলীর ছেলে আজিজুল হক (৩৮)।
এস আর বি-৫ সূত্রে জানা যায়, কলিগ্রামের রেজাউল করিমের টিনশেড আধাপাকা বসতবাড়িতে মাদক কেনা-বেচার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে বাড়ির শয়নকক্ষে চৌকির নিচে অ্যালুমিনিয়ামের পাতিলে বিশেষভাবে রাখা ৭৫ বোতল এবং সিমেন্টের বস্তা দিয়ে তৈরি বাজারের ব্যাগে রাখা ৫০ বোতলসহ মোট ১২৫ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মুঠোফোন ও নগদ ১ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ওসি সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :