ad728

অ'বৈ'ধ'ভা'বে মজুদ করে রাখা ৪০০ লিটার অকটেন ও ডিজেল জ'ব্দ করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন।


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

অবৈধভাবে মজুদ করে রাখা ৪০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন।
আব্বাস উদ্দিন ইকবাল সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি 

বুধবার (৮ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার 
ধর্মপুর ইউনিয়নের পাজারপাড়া এলাকায় একটি গোডাউন থেকে অবৈধভাবে মজুদ রাখা অকটেন ও ডিজেল গুলো জব্দ করা হয়।

চট্টগ্রাম জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান 

এসময় অবৈধভাবে অকটেন ও ডিজেল মজুদ রেখে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে মুদি দোকান মালিক মোঃ কাইসার আহমেদ সওদাগ'র গোডাউন থেকে ৪০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ করা হয়।

জব্দকৃত জ্বালানি সাতকানিয়া উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে,এ ঘটনায় কাউকে গ্রেফতার করা না হলেও আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ