ad728

ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরাম এর আলোচনা সভা সম্পন্ন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরাম এর আলোচনা সভা সম্পন্ন,,,,,,

বিশেষ প্রতিনিধি,৩৬ জুলাই পত্রিকাঃ

জননেতা "ওয়াদুদ ভুইয়া" মহোদয়কে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে সংসদ সদস্য নির্বাচন করার জন্য, 
আসন্ন জাতীয় নির্বাচনকালীন কার্যপ্রণালীর রূপরেখা গঠনের জন্য  'প্রস্তুতি মুলক সভা' ও 
গনতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর জন্মদিন ও "ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরাম" এর পরিচিতি এর প্রস্তুতিমুলক সভা এবং পরবর্তী সভা আয়োজনের পূর্ব প্রস্তুতিমুলক সভা  আজ ১৫ আগষ্ট, ২০২৫ তাং বিকাল ৫:৩০ এ অনুষ্ঠিত হয়।
স্থান: বেইলি রোড, ম্যাডশেফ রেষ্টুরেন্ট, ঢাকা

উক্ত সভায় সভাপতি জনাব মোঃ  রবিউল ইসলাম মহোদয়  তার বক্তব্যে বলেনঃ
"আজকের এই প্রস্তুতিমূলক সভা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের ঐক্যের প্রতীক। গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে আমরা তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আসন্ন জাতীয় নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ঐক্যবদ্ধ থাকলে, আমাদের নেতা জননেতা ওয়াদুদ ভূইয়া  মহোদয়ের নেতৃত্বে খাগড়াছড়ির মর্যাদা ও অধিকার আদায় নিশ্চিত করতে পারবো। প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল আচরণ, শৃঙ্খলা ও জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে।"

সিনিয়র সহ-সভাপতির জনাব মোঃ আইনুল ইসলাম এর  সঞ্চালনা বক্তব্যে বলেনঃ
"রাজনীতিতে শৃঙ্খলা ও পারস্পরিক সম্মান অটুট রাখা অত্যন্ত জরুরি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আমাদের জন্য অনুপ্রেরণার দিন। আমরা যেন তাঁর ত্যাগ ও নেতৃত্ব থেকে শিক্ষা নিয়ে মাঠে কাজ করি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রতিটি নেতাকর্মীকে সচেতন, সংগঠিত ও দায়িত্ববান হতে হবে।"

 সাধারণ সম্পাদক জনাব এম এস পারভেজ মহোদয় বলেনঃ 
"আমাদের সংগঠন ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরাম সবসময়ই গণতন্ত্র ও জাতীয়তাবাদের পথে দৃঢ়ভাবে অটল। নির্বাচনকালীন কার্যপ্রণালীর রূপরেখা আজ আমরা তৈরি করছি, যা ভবিষ্যতে আমাদের প্রতিটি পদক্ষেপের দিকনির্দেশনা দেবে। আমি প্রত্যেক নেতাকর্মীকে আহ্বান জানাই—কোনো বিভ্রান্তিতে না পড়ে ঐক্য বজায় রেখে জননেতা ওয়াদুদ ভূইয়া মহোদয়ের হাতকে আরও শক্তিশালী করুন।"

সহ-সভাপতি জনাব এইচ এন মাসুকুর রহমান মহোদয় বলেনঃ 
"আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বিএনপিকে সবার সামনে উপস্থাপন করবো এবং আজকের সকল আলোচনা বাস্তবায়ন করাই হবে আমাদের আসল পরীক্ষা। একজন নেতাকর্মীর উচিত সময়মতো সভায় উপস্থিত থাকা, দলের সিদ্ধান্ত মেনে চলা, এবং জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া। 

এ ছাড়াও উপস্থিত দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন  খাগড়াছড়ি জেলা যুবদলের সি. সহ সভাপতি জনাব নাসির শিকদার,  তিনি বলেন: 
"খাগড়াছড়ির মানুষের আশা-আকাঙ্ক্ষা আমাদের হাতে। এই প্রস্তুতিমূলক সভার মাধ্যমে আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি—আমরা প্রস্তুত, ঐক্যবদ্ধ এবং নেতৃত্বের প্রতি অনুগত। আমাদের নেতা জননেতা ওয়াদুদ ভূইয়া মহোদয়ের পাশে থেকে আপনারা গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলনে সর্বোচ্চ অবদান রাখবেন এটা আশাবাদী।

সাংগঠনিক সম্পাদক জনাব হিমাদ্রি বাদশা তার বক্তব্যে বলেনঃ 
আমাদের সংগ্রাম গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য—তাই সাহস, সততা ও ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে।"

উক্ত 'প্রস্তুতি সভায়' আরো উপস্থিত ছিলেন "ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরাম " এর 
সহ সভাপতি জনাব আলাউদ্দিন,  সহ- সভাপতি জনাবা সোনিয়া শান্তা, সহ সভাপতি জনাব মোঃ মুসা, সহ সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন,  সি. যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ শাকিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহরিয়ার আলম, সহ সাংগঠনিক সম্পাদক  জনাব মোঃ ইসমাইল, সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ রুবেল, সহ দপ্তর সম্পাদক জনাব মোঃ শরিফ হোসেন, প্রচার সম্পাদক জনাব ফজলে রাব্বি তানবির,  সহ প্রচার সম্পাদক জনাব মোঃ জুয়েল হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জনাব মোঃ আজিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ আবুল বশর রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মোঃ ইলিয়াস, মহিলা বিষয়ক সম্পাদক জনাবা সালমা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব  মোঃ মোবারক হোসেন ও কমিটির সদস্য নেতৃত্ববৃন্দ।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ