মাটিরাঙ্গা জোনের বিশেষ অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
মাটিরাঙ্গা জোনের বিশেষ অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ
খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন এর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের বিশেষ অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সোলায়মান হোসেন এর নেতৃত্বে একটি বি-টাইপ টহল দল কবুতরছড়া জোড়া ব্রীজ নামক এলাকা হতে মালিক বিহীন ৯২ টুকরা (৬৬.৫৪ ঘনফুট) অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
জব্দকৃত অবৈধ সেগুন কাঠের আনুমানিক বাজার মূল্যে ছেষট্টি হাজার পাচশত চল্লিশ টাকা বলে জানা গেছে।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খান পিএসসি বলেন, আটককৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। মাটিরাঙ্গা এলাকায় অবৈধ মালামাল ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :