দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরি কমিটির শপথগ্রহন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরি কমিটির শপথগ্রহন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪৩৩ সনের নবনির্বাচিত কার্যকরি কমিটির শপথগ্রহন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) দুপুর আড়াইটায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরি কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান সিনিয়র আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল লতিফ।
শপথগ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন পর্বের কমিটি।
শপথগ্রহণ ও দায়িত্ব হস্তান্তর শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির বিদায়ী সভাপতি মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ খয়রাত আলীর সঞ্চালনায় নির্বাচিত কমিটির সভাপতি মোঃ এমাম আলী, সাধারণ সম্পাদক আবুল আলা মোঃ মাহবুবুর রহমান ভুট্টু বক্তব্য রাখেন। নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্ব পালনে বিজয়ের কমিটির নেতৃবৃন্দসহ সকল আইনজীবীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির ১৫ জন সদস্য হলেন-
সভাপতি এ্যাড. মোঃ এমাম আলী, সাধারণ সম্পাদক এ্যাড. আবুল আলা মোঃ মাহবুবুর রহমান ভুট্টু, সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম-২, মোঃ আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মশিহুর রহমান ফাতেমী,
মোঃ তোজাম্মেল হক লিটন,
কোষাধ্যক্ষ মোঃ নিয়ামুল হক চৌধুরী, পাঠাগার সম্পাদক এসএমজি মোস্তাকিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক মোঃ তোজাম্মেল হক বকুল।
এছাড়া নির্বাহী কমিটির ৫ জন সদস্য হলেন-মোঃ জোবায়ের আল মাহমুদ তুহিন, মোঃ এনামুল হক, মোহাম্মদ ওবায়দুল্লাহ, মোছাঃ শারমিন আক্তার সাথী ও মোঃ সাদেকুর রহমান বিপ্লব।
উল্লেখ্য, সদস্যের কার্যকরি কমিটির মধ্যে ৯ জন বিএনপি সমর্থিত, ৪ জন জামায়াত সমর্থিত ও দুুইজন স্বতন্ত্র আইনজীবী রয়েছেন।
আপনার মতামত লিখুন :