ad728

মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান,অর্থদণ্ড,এক্সক্যাভেটর-ডাম্প ট্রাক বিকল ও জব্দ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান,অর্থদণ্ড,এক্সক্যাভেটর-ডাম্প ট্রাক বিকল ও জব্দ 
আব্বাস উদ্দিন ইকবাল 
সাতকানিয়া  চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী।এ সময় ৭টি এক্সক্যাভেটর বিকল এবং ১টি ডাম্প ট্রাক ও ১টি এক্সক্যাভেটর জব্দ করা হয়েছে।শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ঢেমশা ও নলুয়া ইউনিয়নের সীমান্তবর্তী নয়াখাল এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।এ সময় যৌথবাহিনীর অভিযানের খবর মাটিখেকোদের নিকট সরবরাহের অভিযোগে এহছানুল কবির ও মোঃ আনোয়ার নামে দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা যায়,জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান অভিযানটি পরিচালনা করেন।এ সময় সেনাবাহিনীর টহল দলের নেতৃত্বে ছিলেন উত্তর সাতকানিয়া জাফর আহমেদ চৌধুরী কলেজ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট সাদ মোহাম্মদ শামস্ উদ্দিন। যৌথবাহিনীর অভিযানের খবর পেয়ে মাটিখেকোরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সক্যাভেটর ও ডাম্প ট্রাক বিকলের পাশাপাশি জব্দও করা হয়। এ ছাড়াও যৌথবাহিনীর অভিযানের খবর মাটিখেকোদের নিকট সরবরাহের অভিযোগে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়।
লেফটেন্যান্ট সাদ মোহাম্মদ শামস্ উদ্দিন বলেন,দীর্ঘ কয়েক ঘন্টার অভিযানে ৭টি এক্সক্যাভেটর বিকল করা হয়েছে এবং এসিল্যাণ্ডের কর্তৃক ১টি ডাম্প ট্রাক ও ১টি এক্সক্যাভেটর জব্দ করে উপজেলা হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে।এ সমস্ত পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, জব্দকৃত এক্সক্যাভেটর ও ডাম্প ট্রাক বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। অভিযানকালে তথ্য পাচারে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন,পাহাড়,টিলা ও কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে।তারই প্রেক্ষিতে আমরা নিয়মিত এককভাবে ও উপজেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অভিযোগ পরিচালনা করে যাচ্ছি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ