ad728

লংগদু গাঁথাছড়া বায়তুশ শরফ মাদ্রাসার দাখিল শিক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

লংগদু গাঁথাছড়া বায়তুশ শরফ মাদ্রাসার দাখিল শিক্ষার্থীদের দোয়া ও  বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
এসএম এরশাদ আলী রাশেদ, লংগদু প্রতিনিধি :-

রাঙ্গামাটির লংগদুতে গাঁথা ছড়া বায়তুশ শরফ দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও দিবদায় অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং হিফয বিভাগের হিফজ সম্পন্ন কারীদের পারী প্রদান অনুষ্ঠিত হয়েছে। 
১৪ এপ্রিল (মঙ্গলবার) বিকাল তিনটায় লংগদু উপজেলা গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা মিলনায়তনে মাদরাসায়  বার্ষিক মেধা ও ক্রীড়া প্রতিযোগীদের পুরস্কার বিতরণী ও হিফজসমাপ্তকারী ছাত্রদের পাগড়ি প্রদান ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহমেদ। 
গাঁথা ছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের শিক্ষক
মাওলানা আমিনুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বায়তুশ শরফ আঞ্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর মান্যবর সভাপতি আল্লামা শায়খ আব্দুল হাই নদভী ছাহেব ম.জি.আ. রাহবারে বায়তুশ শরফ,চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল  মাওলানা মুহাম্মদ আবু সালেহ মুহাম্মদ সলিম উল্লাহ, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ, বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ আমান উল্লাহ,  রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য মিনহাজ মুরশিদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাস মিয়া খান, অধ্যাপক শাব্বির আহমদ, অধ্যাপক জামাল উদ্দিন, প্রভাষক হারুনুর রশিদ, মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, মাওলানা সাদুর রশিদ, মাওলানা সোহেল আহমদ প্রমুহ।
এসময়ে উপস্থিত অতিথিবৃন্দ মেধাবী, বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং হেফজ সম্পন্নকারীদের পাগড়ি পড়িয়ে দেন। শেষে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ