খাগড়াছড়িতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খাগড়াছড়িতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
খাগড়াছড়িতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু
শিক্ষিকা অপর্না ধর (২৫)।
খাগড়াছড়ি শহরে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে অপর্না ধর (২৫) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
রোববার (১৪ জুন) সন্ধ্যায় শহরের শালবাগান গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষিকা খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শালবন গেইট এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :