ad728

উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের শিশু নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের  শিশু নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত 
বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায়
" উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প,
রাউত নগর বিডি- ০২৭৩ "এর শিশু নিরাপত্তা বিষয়ক গোলটেবিল বৈঠক প্রকল্পের মিলয়াতনে অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৭ এপ্রিল ) সকাল ১১টায় প্রকল্পের সভাপতি সিংরাই 
সরেন মানিক এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও আইনজীবী সমিতির এডভোকেট আবু তোরাব মানিক, তিনি 
অনলাইন যৌন নির্যাতনের প্রতিরোধ আইন সম্পর্কে আলোচনা করেন, এসময় আর-ও আলোচনা করেন শিক্ষক বিশুরাম মুরমু, সাংবাদিক বিজয় রায়, প্রকল্পের প্রেক্ষাপট তুলে ধরেন জ্যোতিশ মুরমু, সদস্য বুধু সরেন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন,ছাত্র/ ছাত্রী, সুবিধাভুগি রেজিষ্ট্রেশন কৃত শিশুদের অভিভাবক বৃন্দ। এখানে শিশুদের নিরাপত্তা নিয়ে বিষদ ভাবে আলোচনা করা হয়।

এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রকল্প সভাপতি বলেন, এখানে পিছিয়ে ও ঝরে পড়া শিশুদের আর্থসামাজিক উন্নয়নের জন্য ০ - ৪ বছর শিশুদের রেজিষ্ট্রেশন করা হয় এবং শিশুর ২১বছর বয়স পর্যন্ত আর্থিক সহায়তা করাই এই প্রকল্পের কাজ। 

অনুষ্ঠান পরিচালনা করেন উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের টিউটর সুজ্যোতি টুডু।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ