ad728

রমজানে পণ্য মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ইশরাক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

রমজানে পণ্য মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ইশরাক
নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান মাসে ভোগ্যপণ্য মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।

প্রতিমন্ত্রী ইশরাক তার পোস্টে লিখেছেন, ‘রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও ভোগ্যপণ্যের সবচেয়ে বড় আমদানিকারক সিন্ডিকেট বসুন্ধরা, ফ্রেশ, সিটি, টিকে, নাবিল, এসিআই ইত্যাদি- মজুতদার ও পাইকারদের উদ্দেশে কঠিন হুঁশিয়ারি দিচ্ছি। আমার নির্বাচিত সংসদীয় আসন থেকে সোজা করা শুরু হবে। এরপর যতদূর যেতে পারি।’

তিনি আরও লিখেছেন, ‘কোনো বড় নেতা, মন্ত্রী, সরকারি কর্মকর্তা দিয়ে ক্ষমতা ব্যবহার করার সুযোগ নেই। সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সাধারণ নিম্নআয়ের মানুষ ঠিক মতো খেতে না পারলে এই মাফিয়াদের বাড়িতেও রান্না হবে না। কথা দিলাম ইনশাআল্লাহ।’

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার বক্তব্যকে বাজারে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ ভাষার কঠোরতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বাজার বিশ্লেষকরা বলছেন, রমজানকে কেন্দ্র করে প্রতি বছরই কিছু পণ্যের দামে চাপ তৈরি হয়। এ অবস্থায় নিয়মিত বাজার তদারকি, সরবরাহ ব্যবস্থাপনা জোরদার এবং প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করাই হতে পারে কার্যকর সমাধা

আলোচিত শীর্ষ ১০ সংবাদ