ad728

ঢাকা- সিলেট মহাসড়কের বিশ্বরোড থেকে ৩ কেজি গাঁ'জা'স'হ আ'ট'ক দুই


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

ঢাকা- সিলেট মহাসড়কের বিশ্বরোড থেকে ৩ কেজি গাঁজাসহ আটক দুই
 মোহাম্মদ মাসুদ, সরাইল :

ঢাকা-সিলেট মহাসড়কের  ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে বাস কাউন্টারের পূর্ব পাশ থেকে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ।

রোববার (১৯ এপ্রিল)  বিকেল ৫টায় পুলিশ নিশ্চিত করেন।  হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার রেজাউল করিমের দিকনির্দেশনায় তার ইন্টেলিজেন্স টিমের তথ্য অনুসারে সার্জেন্ট মিনার গাজা বহন কারীদেরকে গতিবেগ সন্দেহ হলে অভিযান চালায়।  সেই সময়  তাদেরকে কাছ থেকে ৩ কেজি গাজা উদ্ধার করে পুলিশ পরে তাদেরকে  আটক করা হয়।
আটকৃত মাদক কারবারিরা হলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চারাধারি গ্রামের আব্দুস কুদ্দুস মিয়া ছেলে মো. আলাউদ্দিন (১৬) ও কসবা উপজেলার বায়েক বালিউড়া গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে মো. তোফাজ্জল হক (১৮)।
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন চলছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ