"গাজীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত-
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
"গাজীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত-
মোঃ রেজাউল করিম নিজস্ব প্রতিনিধিঃ-
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর ইউনিয়নের উদ্যোগে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) রাত ৮টায় গাজীপুর নতুন বাজার সমাজকল্যাণ পাঠাগার মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মোঃ নিজাম উদ্দিন এবং আইন, আদাল ও সমাজকল্যাণ সেক্রেটারি অ্যাডভোকেট রাজি বিল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
শ্রীপুর উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আইয়ুব আলী। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মনিরুজ্জামান সরকার।
উক্ত সম্মেলনে বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ইসলামী আন্দোলনের দাওয়াত, সংগঠনের কার্যক্রম ও সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এবং তারবিয়াত সেক্রেটারি মোঃ নিজাম উদ্দিন বললেন সমাজ ও রাষ্ট্রকে পরিবর্তন করতে হলে সর্বপ্রথম ব্যক্তি এবং পরিবারকে পরিবর্তন হতে হবে তবেই রাষ্ট্র ও দেশে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেন।
আপনার মতামত লিখুন :