ad728

‎পাঁচবিবিতে পুলিশের অভিযানে অটোভ্যান ছিনতাইকারী ৪ জন গ্রেফতার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

‎পাঁচবিবিতে পুলিশের অভিযানে অটোভ্যান ছিনতাইকারী ৪ জন গ্রেফতার
‎দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রী সেজে অটোভ্যান ভাড়া অতঃপর চালককে মারপিটে আহত করে ফেলে রেখে অটোভ্যান ছিনতাই মামলায় পুলিশের অভিযানে ৪ জন ছিনতাইকারী গ্রেফতার ও অটোভ্যানটি উদ্ধার হয়েছে।

‎ঘটনাটি ঘটেছে ১লা সেপ্টেম্বর সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার শাইলট্টি বাজার টু বিন্নিপাড়া রোডের চারমাথা মোড় নামক স্থানে।

‎এ মামলায় আজ ২ সেপ্টেম্বর সকালে গ্রেফতারকৃত দস্যুরা হলো, জয়পুরহাট জেলার কালাই উপজেলার হিমাইল পশ্চিমপাড়া গ্রামের মোঃ মৃত গোলজার হোসেনের পুত্র আনোয়ার হোসেন (৩৬), একই উপজেলার আঁওড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র মোঃ হারুন ওরফে মোখলেস (৪৫), একই গ্রামের মৃত সাইদুল ইসলামের পুত্র মোঃ সুমন ইসলাম (৩০) ও মোঃ দেলদার হোসেনের পুত্র মোঃ শাহারুল ইসলাম (২৮)।

‎পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ তামবিরুল ইসলাম জানান,ঘটনার দিন সন্ধ্যায় ধৃতদসূরা শালাইপুর বাজারের অটোভ্যান চালক সাগরকে যাত্রী বেশে ভাড়া করে নিয়ে যায়। অটোভ্যানটি পাঁচবিবির শাইলট্টি বাজার টু বিন্নিপাড়া রোডের চারমাথা মোড় নামক স্থানে কাঁচা রাস্তায় পৌঁছালে চালককে মারপিটে আহত করে ফেলে রেখে তার অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়।এ ঘটনায় পাঁচবিবি থানায় ১টি (দস্যুতা) মামলা হলে পুলিশ ২ সেপ্টেম্বর বুধবার সকালে অভিযান চালিয়ে কালাই উপজেলার মাত্রাই বাজারের কুলি শ্রমিক অফিসের সামনে থেকে ৪ জন দস্যুকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার করতে সক্ষম হয়।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ