খাগড়াছড়ি আসনে ২ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
খাগড়াছড়ি আসনে ২ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন দুই প্রার্থী। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচিত এই আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এসেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।
তারা হলেন- খেলাফত মজলিস বাংলাদেশের প্রার্থী আনোয়ার হোসেন মিয়াজি ও স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিস মো. আনোয়ার সাদাত বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ছিল আজ। নির্ধারিত সময়ের মধ্যে দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। একজন স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার হোসেন মিয়াজি। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের বৈধ প্রার্থী ১১ জন।
খাগড়াছড়ি একটিমাত্র আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ, এনসিপিসহ ১৬ প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করে।
এনপিপি ছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছে ১৫ প্রার্থী। এর মধ্যে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। খাগড়াছড়ি আসনে চূড়ান্ত ভাবে আসন্ন নির্বাচনে লড়বেন ১১ জন প্রার্থী।
আপনার মতামত লিখুন :