জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রতিমন্ত্রী অমিত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রতিমন্ত্রী অমিত
ডেস্ক রিপোর্ট
জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রতিমন্ত্রী অমিত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়; এটি দেশের গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত সংগ্রামের ফল। এ আন্দোলনের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন উপলক্ষে ‘দিবসটির তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে যে কয়েকটি ঘটনা বাংলাদেশের মানুষের মনোবেদনার কারণ হয়েছে, তার পুনরাবৃত্তি দেশের মানুষ দেখতে চায় না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সব রাজনৈতিক শক্তির দায়িত্ব।
তিনি বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা, চট্টগ্রাম ও কক্সবাজারে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয় ও তদারকির দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি গত এক সপ্তাহ ধরে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছেন। সেই ধারাবাহিকতায় তিনি খাগড়াছড়ি সফর করছেন। প্রতিকূল যাতায়াত পরিস্থিতির মধ্যেও সময়মতো অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তিনি।
জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের স্বৈরাচার, গণতন্ত্রহীনতা, দমন-পীড়ন, গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মানুষের জমে থাকা ক্ষোভই একসময় গণঅভ্যুত্থানে রূপ নেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা।
এ ছাড়া উপস্থিত ছিলেন— খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডা. রতন খীসা, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা কাওছার আজিজী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক মো. নুরুল আলম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নানসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের নেতারা।
আপনার মতামত লিখুন :