ad728

"ফিল্মি কায়দায় অ'প'হ'র'ণ-৩ দিনেও নি'খোঁ'জ ইমামের কন্যা—উ'দ্বে'গ বাড়ছে এলাকায়"


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

"ফিল্মি কায়দায় অপহরণ-৩ দিনেও নিখোঁজ ইমামের কন্যা—উদ্বেগ বাড়ছে এলাকায়"
মোঃ রেজাউল করিম নিজস্ব প্রতিবেদকঃ-

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রশিকার মোড় এলাকা থেকে এক ইমাম সাহেবের মেয়েকে তিন দিন আগে অপহরণের অভিযোগ উঠেছে। পরিবারের ভাষ্য- ঘটনাটি পরিকল্পিতভাবে ফিল্মি কায়দায় সংঘটিত হয়েছে। তারা আশঙ্কা করছেন,এ ঘটনায় স্থানীয় ক্ষমতাসীন রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী জড়িত থাকতে পারেন।
পরিবার জানায়, অপহরণের পর থেকেই মেয়েটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এতে পুরো এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী পরিবার গণমাধ্যম ও সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মেয়েটির সন্ধান ও নিরাপদ উদ্ধারের দাবি জানিয়েছে। একই সঙ্গে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ