ad728

কুষ্টিয়ার সদর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবীতে বিক্ষোভ সমাবেশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

কুষ্টিয়ার সদর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবীতে বিক্ষোভ সমাবেশ

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়া-৩ আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার রাত ৯টার দিকে শহরের মজমপুর গেট থেকে শুরু হয়ে  বিভিন্ন  সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে অবস্থান নেন সোহরাব সমর্থকরা।
এসময় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

এ সময় বিক্ষোভকারীরা বলেন সোহরাব উদ্দিন কুষ্টিয়া ৩ আসনের তিনবারের সংসদ সদস্য তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার বদলে এখানে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেয়া হবে না। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত পরিহার করে অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এব্যাপারে আমার দেশের পক্ষে জানতে চাইলে কোন মন্তব্য করেননি অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

উল্লেখ্য, কুষ্টিয়া চারটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ঘোষনা করেছে দলটি। কুষ্টিয়া-১ (দৌলতপুর) রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া -২ (মিরপুর-ভেড়ামারা) রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) মো. জাকির হোসেন সরকার ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

কুষ্টিয়া, বিএনপি, সদর আসন, বিক্ষোভ সামবেশ

আলোচিত শীর্ষ ১০ সংবাদ