ad728

কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী, ‘লুটপাটে নয়, উন্নয়নে আমাকে পাবেন’


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী, ‘লুটপাটে নয়, উন্নয়নে আমাকে পাবেন’
বিজন বাহাদুর, কয়রা (খুলনা) প্রতিনিধি।

খুলনার কয়রা উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ফ্রেড হলোস ফাউন্ডেশনের বাস্তবায়নে এ ক্যাম্পের আয়োজন করা হয় কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে।

ক্যাম্পে বিনামূল্যে ২ হাজার রোগীর চক্ষু পরীক্ষা এবং ৫০০ রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের পাশাপাশি হাসপাতালে যাতায়াত, থাকা-খাওয়া, ওষুধ ও কালো চশমার ব্যবস্থাও রাখা হয়েছে। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনদের মাধ্যমে আধুনিক কৃত্রিম লেন্স সংযোজনের (IOL) মাধ্যমে ছানি অপারেশন করা হবে।

চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন, “লুটপাটে নয়, উন্নয়নের মাঝে আমাকে পাবেন।”

তিনি বলেন, অর্থের অভাবে দরিদ্র ও অসহায় মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে কয়রা-পাইকগাছার বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন ক্যাম্প আয়োজন করা হবে।

মনিরুল হাসান বাপ্পী আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত হতে না পারলেও এলাকার মানুষের ভালোবাসা ও বিশ্বাসের প্রতি সম্মান রেখে তিনি কয়রা-পাইকগাছার মানুষের পাশে থাকবেন। মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, চিকিৎসক, স্বেচ্ছাসেবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ