দুদকের মামলায় খালাস পেলেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
দুদকের মামলায় খালাস পেলেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান
ইমদাদুল ইসলাম রনি :কুমিল্লা জেলা প্রতিনিধি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাৎ মামলায় বেকসুর খালাস পেয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে হাইকোর্ট বিভাগের বিচারপতি খসরুজ্জামান এর একক বেঞ্চ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দেওয়া ৫০ লাখ টাকা জরিমানার রায়ও বাতিল করা হয়েছে।
এর আগে ২০২৩ সালের ১৪ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-২ অর্থ আত্মসাতের অভিযোগে তাঁকে তিন বছরের কারাদণ্ড ও জরিমানার রায় দিয়েছিল। এ রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্টে তিনি বেকসুর খালাস পান।
ড. রেদোয়ান আহমেদ বলেন, “এক-এগারোর সরকার সব রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে মামলা করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে নিজেদের মামলা তুলে নিলেও বিরোধীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা বহাল রেখেছিল।”
এছাড়া, ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিএনপি সরকারের আমলে দু’বার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
আপনার মতামত লিখুন :