বালিয়াকান্দিতে ১৫২ পিস ই'য়া'বা'স'হ দুই ভাই গ্রে'প্তা'র
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বালিয়াকান্দিতে ১৫২ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার
এস,এম হেলাল খন্দকার, জেলা প্রতিনিধি, রাজবাড়ী ঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে ১৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদর পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হলো, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের শুকুর আলী বিশ্বাসের ছেলে মোঃ নাছিরুল বিশ্বাস (৪৬) ও মোঃ রসুল বিশ্বাস (৪১)। তারা আপন দুই ভাই।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় নাছিরুল বিশ্বাসের নিজ বসতঘর ঘেরাও করে তার দেহ তল্লাশি চালিয়ে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইভাবে রসুল বিশ্বাসের বসতঘরে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ বলেন, গ্রেপ্তারকৃত দুইজনই পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :