বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওনের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওনের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর মহাসচিব, দৈনিক দিনকাল ও ডেইলি সানের শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন শাওন (এলএল.বি)-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন বিটিএসএফ-এর ভাইস-চেয়ারম্যান মোঃ হারিসুর রহমান (কুমিল্লা) ও যুগ্ম মহাসচিব মোঃ কবির হোসেন সরকার (চাঁদপুর)।
সম্প্রতি ঢাকায় নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় করেন।
তারা বলেন, “স্নেহ, শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধনই সাংগঠনিক জীবনের সবচেয়ে বড় শক্তি। পারস্পরিক আস্থা ও ঐক্য বজায় রেখে আমরা তৃণমূল সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”
বিটিএসএফ মহাসচিব মোঃ আল-আমিন শাওন বলেন, “ভালোবাসা, স্নেহ ও শ্রদ্ধার মধ্য দিয়ে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে যে আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে, সেটিই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
আপনার মতামত লিখুন :