ad728

গাজীপুর -১ আসনে ধানের শীষের প্রার্থীর প্রচার প্রচারনায় বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

গাজীপুর -১ আসনে ধানের শীষের প্রার্থীর প্রচার প্রচারনায় বাধা, হামলা ও মোটরসাইকেল অগ্নি সংযোগের  প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

কালিয়াকৈর (গাজীপুর)  প্রতিনিধি 

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমান সমর্থকদের প্রচার প্রচারণায় বাধা, হামলা মোটরসাইকেল পুড়িয়ে ফেলার  অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় পৌরসভার  রাখালিয়াচালা, পল্লীবিদ্যুৎ , মৌচাক  এলাকায় 

ধানের শীষের প্রার্থী মজিবুর রহমান পক্ষের লোকজনের অভিযোগ ধানের শীষের প্রচারনা করতে গেলে মনোনয়ন বঞ্চিত ইশরাক সিদ্দিকীর লোকজন আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। 

পরে সোমবার রাতে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান  সংবাদ সম্মেলনে বলেন  আমার নেতাকর্মীরা প্রচারনা চালাতে গেলে ইশরাক সিদ্দিকীর লোকজন বাধা দেয় । এ সময় আমার নেতাকর্মীদের উপর হামলা করে ১১টি মটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কালিয়াকৈরে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ,  কালিয়াকৈর পৌর  যুবদলের  সদস্য সচিব আমজাদ হোসেন, পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ,   উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল মালেক,  উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহিন সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ