ধোবাউড়ায় নবাগত ইউএনও হিসেবে মোঃ মোশারফ হোসাইনের যোগদান-
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ধোবাউড়ায় নবাগত ইউএনও হিসেবে মোঃ মোশারফ হোসাইনের যোগদান-
মোঃ শামসুল হক ইমন
স্টাফ রিপোর্টার- ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা প্রশাসনে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মোঃ মোশারফ হোসাইন যোগদান করেছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও স্থানীয়দের মাঝে নতুন উদ্দীপনা ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে।
মোঃ মোশারফ হোসাইন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI), ঢাকা-তে নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে কর্মরত অবস্থায় তিনি ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পণ্যের মান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভেজাল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে তাঁর কার্যকর পদক্ষেপ তাঁকে একজন দক্ষ ও পরিচিত কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। সরাইলে কর্মরত অবস্থায় তিনি শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন এবং শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বে সেখানে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পায় এবং জনসেবার মান উন্নত হয়।
নবাগত ইউএনও হিসেবে ধোবাউড়ায় তাঁর দায়িত্ব গ্রহণের মাধ্যমে স্থানীয় প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা, সুশাসন এবং জনসেবার মান বৃদ্ধিতে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় জনগণও তাঁর সফল কর্মজীবনের ধারাবাহিকতা বজায় রেখে ধোবাউড়ার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে প্রত্যাশা করছেন।
আপনার মতামত লিখুন :