খাগড়াছড়িতে রেড ক্রিসেন্টের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খাগড়াছড়িতে রেড ক্রিসেন্টের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্টের দ্বিবার্ষিক নির্বাচন আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন – মোঃ দুলাল হোসেন, হাজী মোঃ ইউনুছ ও মিনহাজুর রহমান। এতে ৪৮০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন মোঃ দুলাল হোসেন।
সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মোঃ আব্দুল মজিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া পাঁচজন সদস্যের জন্য দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে এডভোকেট মোঃ রবিউল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, পেয়ার আহমেদ, মোফাজ্জল হোসেন ভূইয়া ও হাছানুল করিম জয়লাভ করেন।
তাৎক্ষণিকভাবে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান খাগড়াছড়ি যুব রেড ক্রিসেন্টের সদস্যরা ও বিভিন্ন সামাজিক সংগঠন।
আপনার মতামত লিখুন :