ad728

সরাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

সরাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে  আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫’ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর)  সকাল ১১টায়  জাতীয় পতাকা উত্তোলন, দুর্নীতি বিরোধী মানববন্ধন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে  এক আলোচনা সভার আয়োজন করা হয় । উপজেলা প্রশাসন  ও  দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আইয়ুব খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আবুবকর সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনছুর আহমেদ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মূধা আহমেদুল কামাল, সরাইল থানা পরিদর্শক ( তদন্ত) মো.জহিরুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা জামায়াত ইসলামী আমির মো. এনাম খান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসাইন, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম মানিক, মাওলানা মইনুল ইসলাম খন্দকার, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ডিউটি আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুল হক প্রমূখ। সভায়  রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ