ad728

সরাইলে কৃষি জমি'র মাটি কাঁটার দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

সরাইলে  কৃষি জমি'র মাটি কাঁটার দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষি জমিতে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা ও বিক্রি করার অপরাধে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
আজ  মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। 
ঘটনাটি ঘটেছিল গত সোমবার উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি ও জয়ধরকান্দি মৌজায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার। 

এ সময় অভিযানে থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করে।
দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, লাদেন (২২), আক্তার হোসেন (৩৭), ফয়সাল (১৯) ও আব্দুল রশিদ (৩৬)।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সরকার বলেন, উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি ও জয়ধরকান্দি মৌজায় অবৈধ ভাবে ভেকু দিয়ে কৃষি জমির মাটি কাটা ও বিক্রি করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ও ৫ ধারা লঙ্গনের দায়ে মোঃ লাদেন (২২), মো.  আক্তার হোসেন (৩৭), ০১ বছর, ও মো. ফয়সাল (১৯) ও আব্দুল রশিদ (৩৬) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, “কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ