ad728

বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
‎
‎মোঃ আসিফ ইসলাম সাইফ 
‎বাঘাইছড়ি প্রতিনিধি:
‎
‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা ও সাবেক সভাপতি নজরুল ইসলাম খান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ.এম. নাজিম উদ্দিন সহ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ ইউসুফ আলীর নেতৃত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
‎
‎রবিবার (৭ সেপ্টেম্বর) বাদ আসর বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের আয়োজনে উপজেলা মডেল মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 
‎
‎উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মদ, বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ নবীর হোসেন সহ পৌর শ্রমিকদলের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
‎
‎এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা ও সাবেক সভাপতি নজরুল ইসলাম খান এবং শ্রমিক দলের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ.এম. নাজিম উদ্দিনের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি সোলাইমান খাঁন। পাশাপাশি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়। এছাড়াও জিয়া পরিবারের অন্যান্য সকল সদস্যদের সুস্থতা কামনা করা হয়।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ