ad728

নির্বাচনী মাঠে নোংরা রাজনীতি—এবি প্রার্থীর পোস্টার-বিলবোর্ড ভাঙার অভিযোগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

নির্বাচনী মাঠে নোংরা রাজনীতি—এবি প্রার্থীর পোস্টার-বিলবোর্ড ভাঙার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, লালপুর-বাগাতিপাড়া (নাটোর): 

নাটোর -১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী এএসএম মোকাররেবুর রহমান নাসিমের বিলবোর্ড ভেঙ্গে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এবি পার্টির ঈগল মার্কা প্রতীকের প্রচারণা চলছে লালপুর - বাগাতিপাড়া নাটোর-১ আসনের ১৫ টি ইউনিয়ন ও ২ পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে। এএসএম মোকাররেবুর রহমান নাসিম নির্বাচনী এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ পাড়া মহল্লায়  গণসংযোগ করে চলেছেন। তার ব্যাক্তিগত পরিচিতি ও দলীয় আদর্শ মানুষের কাছে তুলে ধরতে তার দলীয় কর্মী সমর্থকরা মাঠে ময়দানে কাজ শুরু করেছে। 

এবি পার্টির নেতা সুজন বলেন, আমাদের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যত দিন যাচ্ছে লালপুর - বাগাতিপাড়া আসনে ঈগল প্রতীকের বিজয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। তাই দয়ারামপুর এলাকাসহ বিভিন্ন স্থানে বিলবোর্ড ভেঙ্গে ফেলা হচ্ছে, পোষ্টার ছিঁড়ে ফেলা হচ্ছে।

এবি পার্টির আরেক নেতা আলহাজ্ব হাসমত আলী বলেন, আমাদের জনপ্রিয়তায় ভয় পেয়ে একটি গোষ্ঠী এ নোংরা কাজ করছে ।এ ব্যাপারে এএসএম মোকাররেবুর রহমান নাসিম বলেন , আমি মনে করি এহেন কাজ রাজনৈতিক এক্টিভিস্ট নয়, এটা ফ্যাসিবাদী কার্যক্রম। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির ( এবি পার্টি) কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ