ইসলামাবাদ উত্তর লরাবাক চরপাড়া জামে মসজিদ পরিচালনা পুর্ণাঙ্গ কমিটি গঠিত
সভাপতি: আব্দুল করিম, সাধারণ সম্পাদক: জিয়াউর রহমান
মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার)
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ উত্তর লরাবাক চরপাড়া জামে মসজিদের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মোতাওল্লী আব্দুল করিমকে সভাপতি ও মাস্টার জিয়াউর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: আবদুর রহিম, গিয়াস উদ্দিন, মৌলানা জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক- নুরুল আবছার,
দীনি দাওয়াত সম্পাদক: জয়নাল আবেদীন
সমাজকল্যাণ সম্পাদক: মোঃ শহিদুল্লাহ
নির্বাহী সদস্য: মহিউদ্দিন, খলিলুর রহমান, এছারুল হক, নুরুল হাকিম, বেলাল উদ্দিন।
উক্ত মসজিদ পরিচালনা কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান থাকায় সমাজের অধিকাংশ সদস্য ও মোতাওয়াল্লীর উদ্যোগে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে ওই আহ্বায়ক কমিটি সমাজের কয়েকজন সদস্য মিলে পু্ণার্ঙ্গ কমিটি গঠনের জন্য ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন।
এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলামী ফাউন্ডেশন কক্সবাজারের উপ-পরিচালককে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ করেন। পরবর্তীতে উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার তাঁরই অফিসের সহকারী পরিচালক জনাব মুহাম্মদ সরওয়ার আকবরকে প্রধান করে একটি ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে প্রাপ্ত প্রতিবেদন ও মসজিদ পরিচালনা নীতিমালার আলোকে একটি পুর্ণাঙ্গ কমিটির প্রস্তাব উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরণ করেন। তদন্ত প্রতিবেদন ও প্রস্তাবিত কমিটি পর্যালোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলামাবাদ উত্তর লরাবাক চরপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটিকে মসজিদ পরিচালনার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করেন।
নতুন পুর্ণাঙ্গ কমিটি অনুমোদনের খবরে এলাকাবাসী ও সমাজের সদস্যদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। চরপাড়া ডুলাফকির মাদ্রাসা দারুল আবরার হাফেজখানা ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, স্থানীয় এডভোকেট সাইফুল ইসলাম, ইউপি সদস্য সুমন কান্তি দে, সাবেক শিক্ষক নেতা মাস্টার জাকের হোসেন, জামায়াত নেতা কামরুল হাসান ও ইউপি সদস্য ফারজানা আক্তারসহ এলাকাবাসীর সঙ্গে কথা হলে তারা জানান, এ মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটায় এই কমিটি গঠন এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি করেছে। নতুন মসজিদ পরিচালনা কমিটি ও
এলাকাবাসী মসজিদের বিদ্যমান সমস্যা সমাধান হওয়ায় মহান রবের নিকট শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি কমিটি গঠনে কার্যকর ভূমিকা রাখায় ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপ-পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আপনার মতামত লিখুন :