ad728

মাটিরাঙ্গায় সেনা অ‌ভিযা‌নে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

মাটিরাঙ্গায় সেনা অ‌ভিযা‌নে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

‌খাগড়াছ‌ড়ি প্রতিনিধি :

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় সেনাবাহিনীর অ‌ভিযা‌নে দেশী তৈরী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হ‌য়ে‌ছে। রোববার (১৯ অক্টোবর) গভীর র‌াতে দলদলীপাড়া এলাকা হ‌তে এসব উদ্ধার করা হয়। 

সোমবার (২০ অক্টোবর) দুপু‌রের দি‌কে এক প্রেস‌বি‌জ্ঞ‌প্তির মাধ‌্যমে গনমাধ‌্যম‌কে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: ক‌র্ণেল ইব্রা‌হিম আধহাম। 

তি‌নি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ১৮ ফিল্ড রেজি: আর্টিলারী মাটিরাঙ্গা জোন গ‌ভীর রা‌তে জোনের আওতাধীন দলদলীপাড়া এলাকায় বি‌শেষ অভিযান পরিচালনা ক‌রে। সেনা অ‌ভিযা‌নের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী স্ত্রাসীরা পালিয়ে যায়। পরে দুইটি বাড়ি ও বাড়ি সংলগ্ন এলাকা তল্লাশি করে ১‌টি দেশীয় তৈরি এক নালা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ ১টি ওয়াকিটকি ও ৫ টি পাহাড়ি দা জব্দ করার হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: ক‌র্ণেল ইব্রা‌হিম আধহাম ব‌লেন, পাহাড়ের শা‌ন্তি শৃৃঙ্খলা রক্ষায় যে কোন সন্ত্রা‌সী কার্যকলাপ মোকা‌বেলায় বাংলা‌সেনাবা‌হিনী তৎপর র‌য়ে‌ছে। সন্ত্রাসী কার্যক্রম রো‌ধে আগামীতেও এ ধর‌ণের অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে ব‌লে জানান তি‌নি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ