ad728

হেড কোচ নির্বাচিত হলেন মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল টিম এবং বাংলাদেশ বিআরটিসি (BCL) হেড কোচ নির্বাচিত  হলেন মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া।মোঃ জসিম উদ্দীন বিশেষ প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া।নিজ জন্মভূমি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা গোমতি ইউনিয়নে।।সে স্কুল জীবনে ছিল দুরন্ত একজন ক্রীড়া কৌশলী খেলোয়াড়। শ্রদ্ধেয় হোসেন স্যার ছিল তার অনুপ্রেরণা।সে ১৯৯৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে একজন খেলোয়ার হিসেবে।২০০০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ আর্মি ন্যাশনাল ফুটবল  টিমের হয়ে বাংলাদেশের সমস্ত টুর্নামেন্ট গুলোতে দেশে এবং দেশের বাহিরে একটানা বিরতিহীন ভাবে দাপটের সাথে খেলে গেছেন। ২০১৬ সাল থেকে কোচিং পেশায় নিজেকে নতুন মাত্রায় আবারও আবির্ভূত করেন।। ইতিমধ্যেই কোচিং পেশায় তার সাফল্য ঢাকার মাঠে আলোড়ন তুলেছে। উত্তরা ফুটবল ক্লাব ও বিআরটিসি ফুটবল ক্লাব কে নিশ্চিত রেলিগেশন সেভ করেন এই মেধা সম্পন্ন কোচ।কাজ করেছেন ফটিস  এফ সি ক্লাবেও।(২০২৫- ২৬) সিজনে ঢাকার অধিকাংশ ক্লাব তাকে পাওয়ার জন্য সিরিয়াল ধরেন। পরিশেষে বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল টিম ও বিআরটিসি ফুটবল টিম দুটিতে  চুক্তিবদ্ধ হন। উল্লেখিত দুটি টিমেই সরকারি টিম। ইতিমধ্যে তার হাত ধরে বাংলাদেশ বিভিন্ন বয়স ভিত্তিক দল ও জাতীয় দলে তার হাতে গড়া খেলোয়াড় রয়েছেন।ইতিমধ্যেই সে ফুটবলে ইন্টারন্যাশনাল এএফ সি A  লাইসেন্স কমপ্লিট করেছেন। এবং গোল কিপিং ইন্টারন্যাশনাল এএফসি level 1   কমপ্লিট করেন।এক কথায় একজন কমপ্লিট  হেড কোচে হওয়ার জন্য  সমস্ত যোগ্যতা তার ভিতরে রয়েছে। তার ইচ্ছা তার হাতে গড়া খেলোয়াড় একদিন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবে।একজন শিক্ষিত প্লেয়ার তৈরি করতে যা যা প্রয়োজন সে ঐ পথেই হাঁটছে। তাই দেশবাসীর কাছে সে দোয়া চেয়েছেন।।তার দুজন কন্যা সন্তান রয়েছে অতিথি ও অধরা এবং গুনিধর সহধর্মিনী সালমা আক্তার মৌ কে নিয়ে  ই তার ছোট্ট সংসার।।।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ